নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২৬ এবং ২৭ নভেম্বরের সকল পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়। তবে কেন ও কী কারণে পরীক্ষা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু বলতে পারেননি, এনইউ পরিচালক (ভারপ্রাপ্ত) ও জনসংযোগ কর্মকর্তা মো. ফয়জুল করিম।
তিনি বলেন, ছুটির দিন থাকায় কারণ বলা যাচ্ছে না। তবে স্থগিত পরীক্ষাগুলোর তারিখ অতিসত্বর বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।