× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

‘শেখ হাসিনার অধীনে নির্বাচন মানে হাসিনা মার্কা নির্বাচন’

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনিয়েছেন- শেখ হাসিনার অধীনে কখনোই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে না। ‘শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে তা হবে হাসিনা মার্কা নির্বাচন’।
.
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম শহরের সরদার পাড়ায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, নির্দলীয় সরকারের অধীনে যে সহায়ক সরকার হবে তার অধীনেই আমরা নির্বাচনে যাবো। কিন্তু আমরা শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে যাবো না। কারণ তারা রক্তাক্ত পরিবেশ তৈরি করবে এবং ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেবে না।

তিনি বলেন, প্রধান বিচারপতিকে গুণ্ডামি করে অবসর প্রদানে বাধ্য করেছে সরকার। সরকার নিজেদের ইচ্ছা পূরণে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য এখন আদালতকে ব্যবহার করবে। তাদের বিরুদ্ধে কেউ কথা বললে তাদেরকে শাস্তি দিতেই ব্যবহার করা হবে আদালত।

মতবিনিময়কালে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সহা-সভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজুর রহমান মোস্তফা, শফিকুল ইসলাম বেবু, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাংগাঠনিক সম্পাদক নুর ইসলাম নুরুসহ দলীয় নেতাকর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..