× Banner
সর্বশেষ
মদের মামলায় সাজার মুখে কণ্ঠ শিল্পী আসিফ আকবর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে হানিফ সংকেতের অনুভূতি মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

ঠাকুরগাঁওয়ে ৭ম শ্রেণি ছাত্রী অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ১

admin
হালনাগাদ: বুধবার, ৮ নভেম্বর, ২০১৭

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে সপ্তম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় পুলিশ ধর্ষক ববিউল ইসলামকে গ্রেপ্তার করেছে।
বুধবার ভোরে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রবিউল ইসলাম (২০) সদর উপজেলার চিলারং ইউনিয়নের আরাজি পাহাড়ভাঙ্গা উদগাড়ি গ্রামের খমির উদ্দিনের ছেলে।
মঙ্গলবার রাতে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রবিউল ইসলামকে আসামী করে ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) এটিএম সিফাতুল মাজদার বলেন, দীর্ঘদিন ধরে প্রলোভন দেখিয়ে চিলারং ইউনিয়নের আরাজি পাহাড়ভাঙ্গা উদগাড়ি গ্রামের খমির উদ্দীনের ছেলে রবিউল ইসলাম তাঁর চাচতো বোন ৭ম শ্রেণির স্কুলছাত্রীকে বিভিন্ন সময় ধর্ষণ করে আসছিল । ফলে ওই ছাত্রী ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
ঘটনা জানার পর মঙ্গলবার রাতে ওই ছাত্রীকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসক নিশা মর্তুজা রূপা বলেন, ওই ছাত্রী এখন চার মাসের অন্তঃসত্ত্বা। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..