× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী হজ ও ওমরাহ ফেয়ার ২০২৬: বিমানের টিকিট মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা, হয়রানিমুক্ত হজের প্রতিশ্রুতি লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা

‘আরএসএস না থাকলে পশ্চিমবঙ্গ-কাশ্মীর পাকিস্তানের হাতে চলে যেত’

admin
হালনাগাদ: শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

প্রতিবেশী ডেস্কঃ ‘আরএসএস না থাকলে পশ্চিমবঙ্গ-কাশ্মীর পাকিস্তানের হাতে চলে যেত’
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) এবং ড. শ্যামা প্রসাদ মুখার্জি (ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা) না থাকলে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব এবং কাশ্মীর পাকিস্তানের দখলে চলে যেত। শুক্রবার বিধানসভার অধিবেশনে রাজ্যপালের ভাষণের ওপর আলোচনার সময় বিরোধীদের তোপ দেগে আদিত্যনাথ এসব কথা বলেন।

তিনি আরও বলেন গোটা বিশ্বে আরএসএস হল এমন একটি সংগঠন যারা সরকারের থেকে কোন সুযোগ-সুবিধা নেয় না।
মুখ্যমন্ত্রী আরও বলেন, এমনকি কেউ কেউ দেশের জাতীয় সঙ্গীতকে সাম্প্রদায়িকতার সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আরএসএস যদি না থাকতো তবে দেশের মানুষ স্কুলে বন্দে মাতরম গানটা গাইতেই ভুলে যেত।

রাজনীতির সঙ্গে যেই সংগঠনের কোন সম্পক্তৃতা নেই এবং সরকারের কাজে হস্তক্ষেপ করে না এমন একটি সংগঠন নিয়ে কেন প্রশ্ন তোলা হচ্ছে, সে বিষয়েও আদিত্যনাথ অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এটা একেবারেই ঠিক নয়। রাজ্যের আইন-শৃঙ্খলা প্রশ্নে মুখ্যমন্ত্রী রাজ্যের বিগত সরকারকে তোপ দেগে তিনি বলেন ‘যারা গত ৫ বা ১০ বছর রাজ্যে ক্ষমতায় ছিল তারা আজ আমাদের সরকারের দুই মাসের কাজের হিসাব চাইছে। প্রতিটি ইস্যুতে তারা ওয়াকআউট করছে।


এ ক্যটাগরির আরো খবর..