× Banner
সর্বশেষ
সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা

মুসলিমদের ৫০টারও বেশি দেশ আছে, ভারত আগে হিন্দুদের, পরে অন্যদের, মত শিবসেনার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭

প্রতিবেশী ডেস্ক: ভারত আগে হিন্দুদের দেশ, পরে বাকিদের। বলল শিবসেনা।
সম্প্রতি আরএসএস প্রধান মোহন ভাগবত ইন্দোরে বলেন, ‘হিন্দুস্তান’ হিন্দুদের দেশ বটে, তবে তার অর্থ এটা নয় যে, তা অন্যদের নয়।

এবার উদ্ধব ঠাকরের দলের মুখপত্র ‘সামনা’-র সম্পাদকীয়তে বলা হল, হিন্দুদের মতো ভারত বাকিদেরও দেশ, বলেছেন সঙ্ঘ প্রধান। আর শিবসেনা প্রধানের মত হল, ভারত আগে হিন্দুদের, তারপর বাকিদের, কারণ মুসলিমদের ৫০টারও বেশি দেশ আছে। খ্রিস্টানদের আমেরিকা, ইউরোপে অনেক দেশ আছে। বৌদ্ধদের চিন, জাপান, শ্রীলঙ্কা, মায়ানমার আছে। হিন্দুদের কিন্তু ভারত ছাড়া আর কোনও দেশ নেই।

পাশাপাশি শিবসেনার ক্ষোভ, আজ দেশে হিন্দুত্ববাদী সংখ্যাগরিষ্ঠ সরকার ক্ষমতায়। তবু তারা অযোধ্যায় রামমন্দির গড়তে চায় না, তার ভাগ্য আদালতের হাতে ছেড়ে দিয়েছে। হিন্দুত্ববাদী সরকার থাকা সত্ত্বেও আজও কাশ্মীরী পন্ডিতদের ঘর ওয়াপসি হয়নি।

জাতীয় সঙ্গীত প্রকাশ্য স্থানে বাজানো নিয়ে বিতর্কে কেন্দ্র ও মহারাষ্ট্রে নরেন্দ্র মোদীর দলের শরিক শিবসেনার মত, দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ‘সঙ্ঘের ভাবনাচিন্তার অনুসারী’ হলেও বন্দেমাতরম গাওয়ার ব্যাপারে একাংশের একগুঁয়ে মনোভাব দেখা যাচ্ছে, কেউ কেউ তো জাতীয় সঙ্গীত বাজার সময় উঠে দাঁড়ানো সঠিক বলে মনে করেন না! এই ‘অন্য’ লোকজন উঠে না দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের অবমাননা করলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া উচিত, সে ব্যাপারে হিন্দুত্ববাদী সরকারকে নির্দেশ দিন সঙ্ঘ প্রধান।

কোনও একজন নেতা বা দল দেশকে বড় করতে পারে না, ভাগবতের এই মতও অগ্রাহ্য করা যায় না বলে জানিয়েছে শিবসেনা।

শিবসেনার এই দৃষ্টিভঙ্গি কি সমর্থনযোগ?


এ ক্যটাগরির আরো খবর..