× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

বিএনপির সঙ্গে কোনো আলোচনা হবে না : নাসিম

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘নির্বাচন নিয়ে সমঝোতার জন্য বিএনপির সঙ্গে কোনো আলোচনা হবে না।’

আজ বুধবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। জেল হত্যা দিবস উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করে শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কার সঙ্গে আলোচনা করব। যে আমার জাতির জনককে হত্যা করার পরে খুনিদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিল সেই জিয়ার দলের সঙ্গে কোনো আলোচনা হবে না। জাতীয় চার নেতাকে হত্যা করার পর যারা খুনিকে আশ্রয় দিয়েছিল সেই জিয়ার দলের সঙ্গে কোনো আলোচনা কোনো দিন হবে না। প্রশ্নই উঠে না।’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘১৯৭৫ সালের ঘটনা দুটি ২১ বছর আমাদের জীবন থেকে নিয়ে গেছে।’

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘রাজনীতি তো ধ্বংস করে দিয়ে গেছে জিয়াউর রহমান। যে দম্ভ করে বলেছিল আই উইল মেইক পলিটিকস ডিফিকাল্ট টু দি পলিটিসিয়ানস।’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘আমরা যেন কোনো আত্মপ্রসাদে না ভুগি। কোনো আত্মতুষ্টিতে না ভুগি। আমরা যেন অবশ্যই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সংগ্রামের যে ধারাবাহিকতা তাকে অব্যাহত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করি। সামনের বছরটি খুবই গুরুত্বপূর্ণ।’

দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার বলেন, ‘পাইলট ভয়ঙ্কর ঘটনা ঘটানোর জন্য প্রস্তুত হচ্ছিলেন। এটা পত্রিকায় আপনারা দেখেছেন। ষড়যন্ত্র চলছে। খুনিরা সক্রিয়। আমাদের সাবধান থাকতে হবে।’


এ ক্যটাগরির আরো খবর..