× Banner
সর্বশেষ
কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

দেশের মানুষ ও আমার পরিবারের ভাগ্য এক সূত্রে গাঁথা হয়ে গেছে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ দেশের মানুষ ও আমার পরিবারের ভাগ্য এক সূত্রে গাঁথা হয়ে গেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার আদালতে দেয়া জবানবন্দীতে তিনি একথা বলেন।

খালেদা জিয়া বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাকে রাজপথে নামতে হয়েছিলো। বরাবরই প্রমাণ হয়েছে বাংলাদেশ ও এ দেশের জনগণের ভাগ্যের সঙ্গে আমার নিজের এবং আমার পরিবারের ভাগ্য এক সূত্রে গাঁথা হয়ে গেছে। আমার নাগরিক অধিকার হরণ করা হয়েছে বারবার। আমার বিরুদ্ধে অব্যাহতভাবে অসত্য ও কুৎসিত অপপ্রচার চালানো হয়েছে।

মাননীয় আদালত, আমি যত সামান্য মানুষই হই না কেন, আমার প্রতি বর্তমান শাসকমহলের আচরণের কারণ, পটভূমি ও প্রেক্ষাপটের ব্যপ্তি কিন্তু সামান্য নয়। দেশ ও জাতির দুর্দশা থেকে এটিকে আলাদা করে দেখা যাবে না।


এ ক্যটাগরির আরো খবর..