× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ‘ড্র’ আগামী ২ আগস্ট জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী হজ ও ওমরাহ ফেয়ার ২০২৬: বিমানের টিকিট মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা, হয়রানিমুক্ত হজের প্রতিশ্রুতি লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত 

ধামইরহাটে তিন ফসলি জমিতে মডেল মসজিদ ও সাংস্কৃতিক চর্চাকেন্দ্র নির্মানের প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বসতবাড়ী ও জনমানবহীন আবাদী তিন ফসলি জমিতে মডেল মসজিদ কমপ্লেক্স ও সাংস্কৃতিক চর্চাকেন্দ্র নির্মানের সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ।

আজ ০৮ নভেম্বর বিকেল ৩ টায় নুরজাহান কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবারের পক্ষে মৃত আব্দুল গণি’র ছেলে মো. শহীদুল ইসলাম। এ সময় তিনি বলেন, বিহারীনগর মৌজার, জে,এল নং-১০৩, খতিয়ান নম্বর-০৭, দাগ নং-৯৮ এ ধানী শ্রেনির জমির মুল মালিক মরহুম আছির উদ্দিন মন্ডল, তার ওয়ারিশসূত্রে প্রাপ্ত ওই মৌজায় ৪৩ শতাংশ জমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের সাথে কোনরুপ কথাবার্তা না বলেই নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ২৭/১০/১৯ ইং তারিখে ভুমি অধিগ্রহণের নোটিশ জারী করেন।

৫ নভেম্বর নোটিশ হাতে পেয়ে জমির মালিক আছর উদ্দিন মন্ডলের ছেলে আব্দুস সোবহান, ওয়ারিশ হিসেবে আমি শহীদুল ইসলাম, মোসা. মনিজা. আবু নাসের রঞ্জুসহ আমরা ওয়ারিশগণ নওগাঁ ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বরাবর হুকুম দখল স্থগিতের আবেদন করছি।

তিনি আরও উল্লেখ করেন, ধামইরহাট পতœীতলা সড়কে প্রায় ৩ একর ও ধানতাড়া সড়কে ১ একর সম্পত্তি রাস্তা নির্মানের জন্য সরকার অধিগ্রহণ করেছিল, যাতে আছর উদ্দীন মন্ডল ক্ষতিগ্রস্থ হয়েছিলেন বটে। তাই সম্মেলনে ভুক্তভোগী ৩ ফসলী জমিতে স্থাপনা নির্মানে মাননীয় প্রধানমন্ত্রীর নিষেধ রয়েছে উল্লেখ্য করে ভুক্তভোগীরা ওই ৪৩ শতাংশ জমি অধিগ্রহণ স্থগিত এবং মডেল মসজিদ ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র উপজেলা সদরে নির্মানের দাবী জানান। এ সময় ধামইরহাট উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..