× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

নবীগঞ্জের রতনপুর জমিদার বাড়িতে অগ্নিকান্ড, প্রায় ৫ কােটি টাকার ক্ষয়-ক্ষতি বসতঘর, স্বর্নালংকার, নগদ টাকাসহ প্রায় ৫ কোটি টাকার ক্ষয় ক্ষতি

admin
হালনাগাদ: সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের রতনপুর বড়বাড়ী পুরাতন জমিদার বাড়ীর অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীতল রায়ের বাড়ীতে অগ্নিকান্ডে ৬টি ঘর, স্বর্নালংকার, নগদ টাকাসহ প্রায় ৫ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

গত রবিবার গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিমিষেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ৬টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পুরাতন জমিদার আমলের আসবাবপত্র, ১৫০ ভরি স্বর্নালংকার, নগদ ১ লক্ষ ৭৫ হাজার টাকাসহ প্রায় ৫ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

জানাযায়, নবীগঞ্জ উপজেলার রতনপুর বড়বাড়ী (পুরাতন জমিদার বাড়ী) অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীতল রায়ের বাড়ীতে রবিবার গভীর পাশ্ববর্তী সুব্রত রায়ের ঘরে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। নিমিষেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ৬টি ঘর ও উল্লেখিত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। নবীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে ভোর ৪ টার দিকে দমকল বাহিনীর লোকজন গিয়ে শেষ পর্যায়ে আগুন নিয়ন্ত্রন করে। নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌদুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ সরওয়ার শিকদার, ইউপি সদস্য আব্দুস ছোবহান মিয়া, বিদ্যা বাবুসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।অগ্নিকান্ডের ঘটনা বিদ্যুতের সর্ট সার্কিট থেকে নাকি কেউ শক্রুতাবশত লাগিয়েছে এ নিয়ে নানান আলোচনা চলছে।

এব্যাপারে বাড়ির গৃহকর্তা অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীতল রায় জানান,গভীর রাতে হঠাৎ সুর চিকার শুনে ঘর থেকে বাহির হয়ে আগুনের কুন্ডলী দেখতে পাই। কোনমতে জীবন নিয়ে ঘর থেকে বেড় হয়ে আগুন নিবানোর চেষ্টা করি। কিন্তু কোনমতেই আগুন নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি। চোখের সামনে দেড় শত বছরের পুরনো আমাদের এই বাড়িটি আগুনে মাটির সাথে মিশিয়ে দিল।


এ ক্যটাগরির আরো খবর..