× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

ঝালকাঠিতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

admin
হালনাগাদ: রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭

ঝালকাঠি প্রতিনিধিঃ ‘কন্যা শিশুর জাগরণ, আনবে দেশে উন্নয়ন’ স্লোগানে ঝালকাঠিতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা শিশু একামেডিসহ বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইদুজ্জামানের সভাপতিত্বে কন্যা শিশু সমাবেশের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলতাফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, শিক্ষক শিমুল সুলতানা হ্যাপি প্রমূখ। শিশু সমাবেশ শেষে শিশু একাডেমির ক্ষুদে শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।


এ ক্যটাগরির আরো খবর..