× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ঠাকুরগাঁওয়ে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

admin
হালনাগাদ: রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ   ঠাকুরগাঁওয়ে নাজনিন (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, রবিবার ভোর রাতে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও বাসিয়াদেবী ফকিরপাড়া নদীর পাশে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় কিশোরীর লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে ঠাকুরগাঁও থানা পুলিশ লাশ নামিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে।

কিশোরীর পিতা নুর নবী জানান, নাজনিন গতকাল রাত থেকে নিখোজ ছিল। অনেক খোজাখুজির পরও তাকে পাওয়া যাচ্ছিল না। এলাকাবাসী জানায়, ওই কিশোরীর মৃত্যুটি রহস্যজনক মনে হচ্ছে। কেউ তাকে হত্যা করে এভাবে গাছে ঝুলিয়ে দিতে পারে।

এ ব্যাপারে সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল জানান, বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। তাই থানায় খবর দিয়েছি পুলিশ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবে। ঘটনাস্থলে সদর থানার এস,আই কফিল উদ্দিন গিয়ে লাশ নামিয়ে মর্গে প্রেরন করেন।


এ ক্যটাগরির আরো খবর..