× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ইতিহাস ভেঙে ব্রিটিশ ইউনিভার্সিটির চ্যান্সেলর হলেন ড. মোহাম্মদ ইউনূস !

admin
হালনাগাদ: রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ প্রফেসর মোহাম্মদ ইউনূস ব্রিটিশদের ইতিহাসের এক মাত্র নন ব্রিটিশ ব্যাক্তি । যিনি কোনো ব্রিটিশ ইউনিভার্সিটির চ্যান্সেলর হয়েছেন। আজ পর্যন্ত ব্রিটিশ ছাড়া অন্য কোনো জাতির মানুষকে তারা চ্যান্সেলর করে নাই। ব্রিটিশরা তাদের ইতিহাস ভেঙে আমাদের প্রফেসর ইউনূস কে সন্মান দেখিয়েছে।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস (জন্ম: ২৮ জুন, ১৯৪০) বাংলাদেশী নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক। তিনি ক্ষুaদ্রঋণ ধারণার প্রবর্তক। অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন। ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।

মুহাম্মদ ইউনূস ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশীদের মধ্যে ঋণ দেবার জন্য। তখন থেকে গ্রামীণ ব্যাংক ৫.৩ মিলিয়ন ঋণগ্রহীতার মধ্যে ৫.১ বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে। ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক “সংহতি দল” পদ্ধতি ব্যবহার করে। একটি অনানুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং এর সদস্যবৃন্দ একে অন্যের জামিনদার হিসেবে থাকে এবং একে অন্যের উন্নয়নে সাহায্য করে।

ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে। ক্ষুদ্রঋণের সাথে যোগ হয় গৃহঋণ, মৎস খামাড় এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যাবস্থা। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমন কি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহকে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্ভুদ্ধ হয়।


এ ক্যটাগরির আরো খবর..