× Banner
সর্বশেষ
জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব এআইভিত্তিক ডেটা বিশ্লেষণে বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করবে সরকার জাপানের সহযোগিতায় ১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি জাতীয় স্বার্থ সুরক্ষায় স্বচ্ছ কার্বন মার্কেট গঠনের আহ্বান দেশে টেক্সটাইল ও পাট খাতে বৃহৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ

যেভাবে যুক্তরাষ্ট্রের ওপর হামলা চালাবে উত্তর কোরিয়া!

admin
হালনাগাদ: বুধবার, ১১ অক্টোবর, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। চলছে পাল্টা-পাল্টি হুমকি। আর তারই ধারাবাহিকতায় এবার সরকারি ওয়াশিংটনে পরমাণু হামলার হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া। সম্প্রতি এক ভিডিও বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে এটাই শেষ সুযোগ! আর একটা উস্কানি দিলেই হবে আক্রমণ।

শুধু হুমকি দেওয়া নয়! ওই ভিডিও বার্তায় অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয়েছে, কীভাবে মিসাইল হামলা চালাবে যুক্তরাষ্ট্রের উপর। ভিডিও’তে দেখা গেছে, পৃথিবীর আবহমণ্ডল দিয়ে ছুটে যাচ্ছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। তারপর এটি ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালের কাছে আঘাত হানছে এবং সেখানে পরমাণু বোমার বিস্ফোরণ ঘটছে।

ভিডিও’তে কোরীয় ভাষায় বলা হয়েছে, মার্কিন সাম্রাজ্যবাদ যদি উস্কানি দেয়, তাহলে পিয়ংইয়ং পরমাণু বোমার হামলা চালিয়ে তার জবাব দেবে। এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রকে বেছে নিতে হবে সে কি চায়! যুক্তরাষ্ট্র নামের কোনো দেশ এ গ্রহে থাকবে নাকি মুছে যাবে সে সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে।

এছাড়া, ভিডিওর বেশিরভাগ জুড়েই গত কয়েক বছরে উত্তর কোরিয়ার কাছে ‘যুক্তরাষ্ট্রের শোচনীয়’ পরাজয়ের ধারাবাহিক ইতিহাস তুলে ধরা হয়েছে। এতে ১৯৯৪ সালে একটি মার্কিন হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার এবং ১৯৬৮ সালে মার্কিন জাহাজ পুয়েবলো আটকের ঘটনাও তুলে ধরা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..