× Banner
সর্বশেষ
ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং

ঠাকুরগাঁওয়ে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘সমাজতন্ত্রের সংগ্রাম চলছে চলবে’ এই স্লোগান নিয়ে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উদযাপন পরিষদ ঠাকুরগাঁও শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকাল ৩:৩০ টায় ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমরেড মো. আক্তার হোসেন রাজা। স্বাগত বক্তব্য পেশ করেন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট আবু সায়েম।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ন্যাপের সভাপতি এডভোকেট বলরাম গুহ ঠাকুরতা, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি অধ্যক্ষ রাজিউর রহমান রাজু, ওয়াকার্স পার্টির সভাপতি এডভোকেট ইমরান হোসেন চৌধুরীসহ প্রমুখ।

উল্লেখ্য, উক্ত র‍্যালি ও আলোচনা সভায় ঠাকুরগাঁওয়ের শ্রমিক-মালিক, কৃষক, তরুণরা সহ সর্বস্তরের মেহনতি মানুষরা উপস্থিত ছিল।


এ ক্যটাগরির আরো খবর..