× Banner
সর্বশেষ
কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪

ইয়াজিদের বংশধররা বঙ্গবন্ধুকে হত্যা করেছে: ইনু

admin
হালনাগাদ: রবিবার, ১ অক্টোবর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘যে ইয়াজিদ-শিমারের বংশধররা ইমাম হোসেনকে হত্যা করেছিল তাদেরই বংশধর রাজাকার, জামায়াত ও জঙ্গিরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছে।’ রবিবার (১ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়িতে আশুরার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

হাসানুল হক ইনু আরও বলেন, ‘রাজাকার, জামায়াত, জঙ্গি ও তাদের পৃষ্ঠপোষক বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে যারা মিটিমাট করার কথা বলে তারাও ইয়াজিদের বংশধর। তাদের সঙ্গে কোনও মিটমাট হতে পারে না। ওই ইয়াজিদের বংশধররাই দেশে আগুনসন্ত্রাস, জঙ্গি হামলা ও মন্দির-মসজিদে ভাঙচুর চালায়।’

গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফের পীর শাহ মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা সভাপতি ইকবাল হোসেন খানসহ আরও অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..