× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

কক্সবাজার ও সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

admin
হালনাগাদ: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  দেশের সমুদ্র উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই কক্সবাজার এবং চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায়।

বৃহস্পতিবার বিকেলে দেয়া আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এসব কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এ কারণে দেশের উপকূলীয় অঞ্চলসহ সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তাই তিনটি সমুদ্রবন্দর ও কক্সবাজারে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরো বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হচ্ছে। দেশের নৌবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখানোর কথাও বলেছে আবহাওয়া অধিদপ্তর।


এ ক্যটাগরির আরো খবর..