বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার অধীনে কর্ণফুলী উপজেলা কমিটি গঠিত হয়েছে। শ্রী সুমন কান্তি দাশকে সভাপতি ও শ্রী মিঠুন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে গত বৃহস্পতিবার কর্ণফুলী উপজেলা কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাবুন ঘোষ বাবুল , সাধারণ সম্পাদক শ্রী তাপস দে ও সাবেক সাধারণ সম্পাদক প্রণব দাশ গুপ্ত সহ আরো উপস্থিত ছিলেন শ্রী রাম চন্দ্র দাশ, শ্রী মান্না দে, রিপন দাশ, অলক দাশ, সমর ধর, বাপ্পি দাশ, কিশোর দে, বিপ্লব দে, স্বপন শীল, সঞ্জয় দাশ সহ উপজেলাধীন সকল আঞ্চলিক পূজা কমিটির প্রতিনিধিবৃন্দ।