× Banner
সর্বশেষ
ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি

নুরুল হকের উপস্থিত বুদ্ধিতে প্রাণে বাঁচলেন অর্ধশতাধিক যাত্রী

admin
হালনাগাদ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে ট্রাফিক বিভাগের টিএসআই নুরুল হকের উপস্থিত বুদ্ধিতে প্রাণে বাঁচল অর্ধশতাধিক বাসযাত্রী।

ঘটনাটি বৃহস্পতিবার রাতের। ময়মনসিংহ ব্রিজ এলাকা থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বাস শহরের ভৈরব রেল ক্রসিং পৌঁছে। এ সময় হঠাৎই বাসটি বিকল হয়ে যায়।

ভয়ার্ত যাত্রীদের আর্তচিৎকার শুনে ছুটে আসেন অদূরে কর্তব্যরত ময়মনসিংহ ট্রাফিক বিভাগের টিএসআই নুরুল হক।

তিনি দেখতে পান রেলস্টেশন থেকে ছেড়ে একটি ট্রেন আসছে এদিকে। তিনি ট্রেনটির দিকে মুখ করে রেললাইনের ওপর সটান দাঁড়িয়ে পগেন। তারপর নিজের মোবাইল ফোনের আলো জ্বেলে সেটি বাম হাতে উঁচিয়ে ধরেন ট্রেনের দিকে, আর নাড়িয়ে সংকেত দেন। ছড়িসহ তার ডান হাতটি উঁচিয়ে রাখেন তিনি। মোবাইল ফোনের আলোর এমন সংকেত দেখে ট্রেনের চালক আঁচ করতে পারেন সামনে রেললাইন নিরাপদ নয়। তিনি দ্রুত ট্রেন থামান।

খবর পেয়ে ঘটনাস্থলে যান ময়মনসিংহ ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর সৈয়দ মাহাবুবুর রহমান। বিকল হওয়া বাসটি সবার সহযোগিতা ও রেকার দিয়ে রেললাইন থেকে সরানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..