× Banner
সর্বশেষ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ বাগেরহাটের লবণাক্ত মাটি ও পানির লড়াইয়ে যেভাবে পাশে আছে ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় দেশ’ যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

শিশু হাসমি হত্যায় মাসহ চারজনের ফাঁসির আদেশ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭

খুলনা ব্যুরো: খুলনায় নয় বছরের শিশু হাসমি হত্যা মামলায় তার মা সোনিয়া বেগমসহ চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক দিলরুবা সুলতানা এই আদেশ দেন।

মামলার পাঁচ আসামির মধ্যে মা সোনিয়া, নূরন্নবী, হাফিজুর রহমান ও রসুলকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। আরেক আসামি রাব্বী সরদারকে আদালত খালাস দিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৯ জুন খুলনা নগরীর কার্তিক কুল এলাকা থেকে শিশু হাসমির বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। মামলার তদন্তে জানা যায়, নূরন্নবীর সঙ্গে মা সোনিয়ার পরকীয়ার জের ধরে মায়ের সামনে গলায় ছুরি চালিয়ে হত্যা করা হয় হাসমিকে। পরে তার লাশ সিমেন্টের বস্তায় ভরে খুলনার বাইপাস সড়কের সরদারডাঙ্গা বিলের মধ্যে ফেলে দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..