× Banner
সর্বশেষ

বোদা উপজেলা স্কাউটস্ এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ “মানবতার কল্যাণে ছড়িয়ে পড়ুক, স্কাউটস্ আন্দোলন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলা স্কাউটস্ এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

১৯ আগাস্ট (শনিবার) সকালে বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বোদা উপজেলা স্কাউটস্ এর ত্রি-বার্ষিল সম্মেলন-২০১৭ এ শুভ উদ্বোধন ও প্রধান অতিথির ভাষণ দেন পঞ্চগড়-২ মাননীয় সাংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ এর সভাপতি এ্যাড: মোঃ নূরুল ইসলাম সুজন।
বোদা উপজেলা স্কাউটস্ এর সভাপতি ও উপজেলা নির্বাহী  অফিসার সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোদা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সলিমুল্লাহ, রবিঊল আলম সাবুল, জামিউল হক, মনিরুজ্জামান তানু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রণীর মানুষ উপস্থিত ছিলেন।
পরে বোদা উপজেলা স্কাুউটস্ এ ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার সতাপতি, রবিউল আলম সাবুল সাঃ সম্পাদক, জামিউল হক কমিশনার, মনিরুজ্জামান তানু সহঃ কমিশনার, কামরুজ্জামান রুবেল যুগ্ন সম্পাদক করে নতুন উপজেলা কমিটি গঠন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..