× Banner
সর্বশেষ
সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-২ নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চায় বাংলাদেশ ১৫ টাকা কেজিতে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার: খাদ্য মন্ত্রণালয় ডিএমপির অভিযানে ৪১৯ গ্রেপ্তার, ৭১ মামলা প্রথমবার এমপিও শিক্ষকদের বদলি শুরু দেশের ৫ জেলায় বন্যার ঝুঁকি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সতর্কবার্তা বেনাপোলে গণসংযোগে ইমদাদ, লক্ষ্য উন্নয়ন ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলার প্রতিশ্রুতি ভারতে আশ্রয় নেওয়ার পর প্রথমবার সরাসরি গণমাধ্যমে শেখ হাসিনা: ৫ আগস্ট বক্তব্য দেওয়ার ঘোষণা “জনপ্রতিনিধি ও কর্মকর্তারা দেশের মালিক নন, জনগণের সেবক” : ভূমি প্রতিমন্ত্রী

রাঙামাটিতে শ্রী কৃষ্ণের জন্মষ্টমীর শোভাযাত্রা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

রাঙামাটিঃ ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সোমবার বিকেলে রাঙামাটিতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটির মঠ-মন্দিরের সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দরা মঙ্গল শোভা যাত্রায় অংশগ্রহন করেন।

পূজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলা কমিটির উদ্যোগে মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন রাঙামাটি সংসদ সদস্য ঊষাতন তালুকদার এমপি।
মঙ্গল শোভাযাত্রাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। সনাতন সম্প্রদায়ের কয়েক’শ নারী-পুরুষরা বিভিন্ন ব্যানার ফেষ্টুন নিয়ে মঙ্গল শোভা যাত্রায় অংশগ্রহন করেন।

এদিকে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে শুভেচ্ছা জানিয়েছেন সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ। রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোহাম্মদ কামাল উদ্দিন, নিখিল কুমার চাকমা, সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বাদল চন্দ্র দে’সহ দলের নেতৃবৃন্দ এবং রাঙামাটির বিভিন্ন মন্দিরের সভাপতি ও সম্পাদক, সনাতন যুব পরিষদের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।

সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশে বসবাসরত সকল সম্প্রদায়ের লোকজনদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি অভিযোগ করে বলেন পার্বত্য জেলা সমূহে সকল সম্প্রদায়ের লোকজন শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করলেও একটি গোষ্ঠী তাদের হীন স্বার্থ উদ্ধারের জন্য এই পরিবেশ বিনস্ট করার পায়তারা করছে।


এ ক্যটাগরির আরো খবর..