× Banner
সর্বশেষ
আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী

শোকের মাসকে শক্তিতে পরিণত করার আহ্বান ভূমিমন্ত্রীর

admin
হালনাগাদ: রবিবার, ১৩ আগস্ট, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ শোকের মাসকে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

আজ পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ আহ্বান জানান।

সভায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স ঘোষণাকে সামনে রেখে পাবনার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সভায় বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির জীবনে সবচেয়ে শোকাবহ দিন। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট এর কালো রাতে ইতিহাসের মহানায়ক সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি সোনার মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারাই। জাতির জনকের সঙ্গে ঘাতকদের বুলেট ছিনিয়ে নেয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসাসহ তার পরিবারের সদস্যদেরকেও। আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

মন্ত্রী আরও বলেন, এ বিশে^র সবচেয়ে মূল্যবান বাণী “মানুষ মানুষের জন্য। মানুষের চেয়ে বড় কিছু নেই নয় মহিয়ান”। আর এই মহান বাণীকে উপেক্ষা করে যে কুলাঙ্গার, মানুষরূপী পশুরা ১৫ আগস্টকে বাঙালি জাতির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল তাদের প্রতি জানাচ্ছি আমার তীব্র ক্ষোভ ও নিন্দা।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি শিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছিলেন। তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রযুক্তিজ্ঞানসম্পন্ন আধুনিক শিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। ৫২’র ভাষা আন্দোলন, ৭১ এর মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমরা এগিয়ে চলেছি। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এ সরকার সবসময় সোচ্চার ছিল ভবিষ্যতেও থাকবে।

পাবনা জেলা প্রশাসক রেখা রাণী বালোর সভাপতিত্বে এসময় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা কমিটির প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..