× Banner
সর্বশেষ
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

admin
হালনাগাদ: রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

শেখ মামুনুর রশিদঃ রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোখলেছুর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার স্ত্রী মৌসুমী আক্তার(৩৫)।

স্থানীয়রা জানায়,  রোববার বিকেল ৫টার দিকে বদরগঞ্জ-পার্বতীপুর রোডের ডারারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোখলেছুর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মালগাঁওয়ের শহিদুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে মোখলেছুর তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে পার্বতীপুরে যাচ্ছিলেন। এ সময় তারা ডারারপাড় এলাকায় পৌঁছালে মোখলেছুর নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত স্বামী-স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মোখলেছুরকে মৃত ঘোষণা করেন। মৌসুমী আক্তারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আয়েশা সিদ্দিকা এ বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..