× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

অবৈধপ‌থে ভারতে পাচারের সময় বেনাপোলে ১০ বাংলাদেশি আটক

admin
হালনাগাদ: সোমবার, ৩১ জুলাই, ২০১৭

বেনাপোল প্র‌তি‌নি‌ধি: অবৈধপ‌থে ভারতে পাচারের সময় বেনা‌পোল সীমান্ত থে‌কে নারী, পুরুষ ও শিশুসহ ১০ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আজ সোমবার সকা‌লে বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকা থেকে ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক হয়নি।

আটককৃতরা হলেন- পিরোজপুরের অমুল্য কুমার মন্ডোল (৩০), নড়াইলের লতা রায়(৩৫), পুতুল সরকার(৩৫), শিশু পুজা (০৭) ও তিথা সরকার(০৩), যশোরের নিহা (২০), শরিফুল ইসলাম (২০), নরসিংদীর জুয়েল রানা (২০), আজমান (২৫) ও জোৎনা আক্তার (২৬)।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবির নায়েক আব্দুর রশিদ  জানান, তাদের কাছে খবর আসে বেশ কিছু নারী ও শিশুকে ভারতে পাচারের উদ্দেশে পাচারকারীরা সীমান্তে অবস্থান করছে। পরে বিজিবি অভিযান চালিয়ে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের সাদিপুর গ্রাম থেকে তাদের আটক করে। এবং আটককৃতদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগ দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে ব‌লেও জানান তিনি।

বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে  বলেন, আটককৃতদের দুপুরে  যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..