ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৭ জুলাই’২০১৭ : ঝিনাইদহের কোটচাঁদপুরে গরু চুরি করতে যেয়ে গণপিটুনীতে ফারুক (৪২) নামের এক চোরের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর রাত ৩ টার দিকে উপজেলার বড়বামদা গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে গরু চুরি করতে গেলে সে নিহত হয়।
কোটচাঁদপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, ভোর ৩ টার দিকে বড় বামনদা গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে ফারুক গরু চুরি করতে যায়। সে সময় পরিবারের লোকজন টের পেয়ে চিৎকার দিলে এলাকাবাসী এসে তাকে ধরে ফেলে। পরে গণপিটুনী দিলে সে আহত হয়। তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ভোর ৬ টার দিকে সে মারা যায়।
তার মৃতদেহ ময়না তদন্তের জন্য ঝিনাইদহে পাঠানো হচ্ছে বলেও তিনি জানান। তবে এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।