× Banner
সর্বশেষ
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে

একাদশ সংসদ নির্বাচনে পঞ্চগড়ের দু’টি আসনে জাসদের প্রার্থী ঘোষণা

admin
হালনাগাদ: বুধবার, ১২ জুলাই, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-আম্বিয়া-নাজমুল) পঞ্চগড়ের দু’টি আসনে প্রার্থী ঘোষণা করেছে।

 

পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে জাসদ পঞ্চগড় জেলা শাখা শুক্রবার সন্ধ্যায় বিশেষ বর্ধিত সভা শেষে পঞ্চগড়-১ আসনে বর্তমান সংসদ সদস্য জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান ও পঞ্চগড়-২ আসনের জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এমরান আল আমিনকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করে দলটি।

 

জেলা জাসদ সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাসদের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নাজমুল হক প্রধান, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এমরান আল আমিন উপস্থিত ছিলেন।

 

বর্তমান রাজনৈতিক অবস্থা পর্যালোচনা ও আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে কর্মকৌশল নির্ধারণে এ সভা আহ্বান করা হয়।

 

উল্লেখ্য যে, দশম সংসদ নির্বাচনে মশাল মার্কা নিয়ে নির্বাচন করে জাতীয় পার্টির প্রার্থী আবু সালেককে হারিয়ে পঞ্চগড়-১ আসনে নাজমুল হক প্রধান এমপি নির্বাচিত হন। অপরদিকে

অধ্যাপক এমরান আল আমিন পঞ্চগড়-২ আসনে মশাল মার্কা নিয়ে নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম সুজনের কাছে পরাজিত হন।


এ ক্যটাগরির আরো খবর..