× Banner
সর্বশেষ
সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর – পরিবেশমন্ত্রী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন

মালয়েশিয়ায় আটক শ্রমিকদের বৈধতা দিয়ে মুক্তির আহ্বান

admin
হালনাগাদ: শনিবার, ৮ জুলাই, ২০১৭

মালেশিয়া প্রতিবেদকঃ মালয়েশিয়াজুড়ে সাম্প্রতিক সময়ের অভিযানে কারাগারে আটক অবৈধ শ্রমিকদের বৈধতা দিয়ে মুক্তি দিতে মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের মালয়েশিয়া শাখার নেতারা। একই সঙ্গে এই ব্যাপারে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

গতকাল শুক্রবার দেশটির রাজধানী কুয়ালালামপুরে আওয়ামী লীগের মালয়েশিয়া শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি ও অবৈধ শ্রমিকদের আতঙ্কিত না হয়ে ‘রি-হায়ারিং’ প্রক্রিয়ায় বৈধ হওয়ারও আহ্বান জানান নেতারা। না হলে অবৈধ শ্রমিকদের আরো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে বলে সতর্ক করে দেন তাঁরা।

আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার সভাপতি মকবুল হোসেন মুকুলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল।

এ সময় আরো উপস্থিত ছিলেন শাখার সহসভাপতি আবদুল করিম, মামনুর উর রশিদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, শাখাওয়াত হক জোসেফ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সিরাজ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, বাবলা মজুমদার, শ্রমিক লীগের মালয়েশিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সহসভাপতি শাহ আলম হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক মোনায়েম খান ও  ছাত্রলীগের রাসেল শিকদারসহ অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..