× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

যেভাবে খোঁজ মিলল ফরহাদ মজহারের

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদক :    ‘অপহৃত’ কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে উদ্ধার নিয়ে সোমবার মধ্যরাতে সাংবাদিকদের ব্রিফিং করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এতে ফরহাদ মজহারের খোঁজ কীভাবে পাওয়া গেছে,সে বিষয়ে বিস্তারিত বলেন র্যাব-৬-এর অধিনায়ক (সিও) খন্দকার রফিকুল ইসলাম।

গতকাল রাত সোয়া ১১টার দিকে যশোরের নোয়াপাড়া এলাকায় হানিফ পরিবহনের একটি বাস থেকে মজহারকে উদ্ধার করা হয়। এর পর রাত দেড়টার পর খুলনার ফুলতলায় র্যাবের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফিং করা হয়।

ব্রিফিংয়ে র্যাব-৬-এর অধিনায়ক রফিকুল ইসলাম বলেন, ‘অ্যাপারেন্টলি যেটা মনে হয়, ওই এলাকায় তাঁর বিচরণ ছিল। টেকনোলজি মিথ্যা কথা বলে না। নিউমার্কেটে গ্রিল হাউসে তিনি নাশতা করেছেন, এ তথ্যটা আমরা কনফার্ম (নিশ্চিত) করলাম গ্রিল হাউসের মালিকের কাছ থেকে। তখনই আমাদের মাথায় এলো, তাহলে এই ব্যক্তি হয়তো ঢাকাগামী কোনো বাসে যেতে পারেন।’‘তখন আমাদের একজনকে পাঠানো হলো। সে কাউন্টারে গিয়ে ভেরিফাই (যাচাই) করে। তখন কাউন্টারের লোকেরা ছবি দেখে শনাক্ত করল যে, এ রকম একজন লোক আমাদের গাড়িতে উঠে গেছে, সেটা হানিফ পরিবহন। তখনই আমরা ফলো করে নোয়াপাড়া থেকে র্যাবও পুলিশ তাঁকে উদ্ধার করি।’

এর আগে গতকাল সোমবার বিকেলে ফরহাদ মজহারের রাজধানীর শ্যামলী রিং রোডের ১ নম্বর বাড়িতে তাঁর বন্ধু গৌতম দাস সাংবাদিকদের জানান, সোমবার ভোর ৫টার দিকে  রিং রোডের ১ নম্বর বাসার সামনে থেকে কে বা কারা ফরহাদ মজহারকে অপহরণ করে নিয়ে গেছে। ‘উঠিয়ে নিয়ে যাওয়া’র আধাঘণ্টা পর ফরহাদ মজহারের মোবাইল ফোন থেকে তাঁর স্ত্রীর কাছে টেলিফোন আসে। ফোনে ফরহাদ মজহার বলেন, ‘আমাকে ধরে নিয়েযাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে।’ এ কথা বলেই তিনি ফোনটি কেটে দেন। এর পর বিষয়টি আদাবর থানার পুলিশকে জানানো হয় বলে জানান গৌতম।এর পর দিনভর অভিযানে ফরহাদ মজহারের কোনো খোঁজ মিলছিল না। রাতে যশোরের নোয়াপাড়া থেকে উদ্ধারের পর আজ সকালে তাঁকে রাজধানীর আদাবর থানায় আনা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..