বেনাপোল প্রতিনিধিঃ সোমবার সন্ধ্যা ৭টার সময় বেনাপোল পৌর সেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ জুলফিকার আলী মন্টুকে প্রশাসন পরিচয়ে সাদা পোশাকের কিছু ব্যাক্তি একটি সাদা মাইক্রোতে উঠিয়ে নিয়ে যায়। তাকে প্রশাসনের কোন বাহিনী উঠিয়ে নিয়ে গেছে সেটা জানা সম্ভব হয় নাই৷
এই গ্রেফতারের প্রতিবাদে বেনাপোল অাওয়ামীলীগের অংঙ্গসংগঠন নেতাকর্মীরা রাস্তা বন্দ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাই। ৩o মিনিট রাস্তা বন্দ রাখার পর বেনাপোল পোর্ট থানা পুলিশের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসে ব্যারিকেড সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে৷এরপরে নেতাকর্মীরা মিছিল করে বেনাপোল বাজার প্রদক্ষিন করেন।পরিস্থিতি থমথমে বিরাজ করছে ।