× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

চট্টগ্রাম- পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই সহোদরসহ ৩ জনের মৃত্যু

admin
হালনাগাদ: শুক্রবার, ৩০ জুন, ২০১৭

চট্টগ্রাম প্রতিনিধি/রাজিব শর্মাঃ  চট্টগ্রামের পটিয়া থানাধীন শিকলবাহা চৌমুহনি এলাকায় সিএনজি খালে পড়ে বিদ্যুতের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে দুই সহোদর সহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ২৭ জুন মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজার জেলার পেকুয়া থানার বকসীঘোনা ৬নং ওয়ার্ড এলাকার মৃত ইজ্জত আলীর ছেলে আবদুল মান্নান(২৪) ও মো হোসেন হান্নান(২০), একই এলাকার মৃত শেয়ার আলী ছেলে মো. নুর(২৮)। এরা তিনজনই সিএনজি চালক।

পেকুয়া উপজেলা থেকে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন একটি সিএনজি গ্যাস ফিলিং ষ্টেশন থেকে গ্যাস নেয়ার জন্য আসছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টায় সারা দেশে সিএনজি ফিলিং ষ্টেশন গুলো বন্ধ হয়ে যাওয়ার খবরে সিএনজি চালকরা খুব দ্রুত গ্যাস নেয়ার জন্য সিএনজি ষ্টেশনগুলোতে লাইনে দাড়ায়।  এসময় অন্য একটি সিএনজির ধাক্কায় রাত দেড়টার সময় নিহত চালক হান্নানের সিএনজি গাড়িটি খালে পড়ে যায়। পরে তিনজন মিলে সিএনজি গাড়িটি খাল থেকে উপরে তুলতে গেলে পাশ্ববর্তী মো. ইউসুফের ডেইরী ফার্মের বিদ্যুৎ সংযোগের তার ছিড়ে সিএনজির উপড়ে পড়া মাত্রই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পটিয়া থানা, ফায়ার সার্ভিস, পিডিবির লোকজন গিয়ে নিহত তিনজনের লাশ উদ্ধার করে।

শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম দি নিউজ কে বলেন, ঘটনার পরপর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস, পিডিবি এবং পুলিশ লাশগুলো উদ্ধার করে। মমান্তিক ঘটনা।

পটিয়া থানার ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ পিপিএম দি নিউজের ফোনালাপে বলেন, লাশ তিনটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..