× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী

নবীগঞ্জে ইমা ও মাইক্রোবাসে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৮

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭

নবীগঞ্জ প্রতিনিধি : ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে ইমা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৮ জন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকাল ৬টার দিকে নবীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ইমা পরিবহণের সিলেট মেট্রো ছ (১১-১২৮২ ) ও সিলেট থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা মাইক্রোবাস ঢাকা মেট্রো চ (১৫-৫৮২৫) ঢাকা সিলেট মহাসড়কের আউশকান্দি ইউনিয়নের সৈয়দ পুর বাজারের রহমান ফিলিং স্টেশন এর নিকটে মুখোমুখি সংঘর্ষ বাধে।

এঘটনায় আহত হয়েছে অন্তত ৮জন। পরেখবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দূর্ঘটিনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি সংবাদটি লেখা পর্যন্ত আহতদের মধ্যে ৩জনের অবস্থা গুরুত্র বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..