× Banner
সর্বশেষ
দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

পদ্মার চরে নিয়ে পোশাকশ্রমিককে ধর্ষণ, স্পিডবোটচালক গ্রেপ্তার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি:  মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মার চরে নিয়ে এক পোশাকশ্রমিককে গণধর্ষণের ঘটনায় স্পিডবোটচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে লৌহজংয়ের মাওয়া থেকে রাজীব কোম্পানি নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।এই ঘটনায় রাজীবের সহযোগী মিঠু শিকদার এখনো পলাতক।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, রাজীবকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। প্রয়োজন হলে পরে রিমান্ডের আবেদন করা হবে। মামলার আরেক আসামি মিঠু শিকদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা ধর্ষণের সত্যতা পেয়েছি। ওই নারীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। সপ্তাহখানেক পরে প্রতিবেদন পাব বলে আশা করছি।’

পুলিশ সূত্রে জানা যায়, পোশাকশ্রমিক ওইতরুণী গত রোববার রাত ১০টার দিকে তাঁর স্বামীর বাড়ি বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। ফেরিতে করে লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে আসার জন্য রাত ১২টা নাগাদ তিনি মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ঘাটে এসে পৌঁছান। ফেরি দেরি করায় ওই পোশাকশ্রমিকসহ আরো কয়েকজন কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে একটি স্পিডবোটে উঠে পদ্মা পাড়ি দেন। স্পিডবোটটি শিমুলিয়া ঘাটে পৌঁছালে অন্য যাত্রীরা তাঁদের নির্ধারিত ভাড়া দিয়ে নেমে যান। কিন্তু ৫০০ টাকার নোট ভাংতি নেই দাবি করে তাঁকে আটকে রাখেন স্পিডবোটচালক রাজীব কোম্পানি ও তাঁর সহকারী মিঠু শিকদার। অন্য যাত্রীরা নেমে দূরে চলে গেলে স্পিডবোটচালক সেটিকে ঘুরিয়ে পোশাকশ্রমিককে নিয়ে পদ্মার চরে যান। সেখানে তাঁকে চড়-থাপ্পড় মেরে চরে নামিয়ে ধর্ষণ করেন তাঁরা।এরপর রাত আড়াইটার দিকে পোশাকশ্রমিককে শিমুলিয়া ঘাটে নামিয়ে ঘাটে স্পিডবোট রেখে পালিয়ে যান রাজীব ও মিঠু। এক রিকশাচালক পোশাকশ্রমিককে অসুস্থ অবস্থায় লৌহজং থানায় নিয়ে যান।

লৌহজং থানার পুলিশ অভিযান চালিয়ে সাদা রঙের ওই স্পিডবোট শিমুলিয়া ঘাট থেকে জব্দ করে থানায় নিয়ে যায়।ঘটনার পরের দিন সোমবার দুপুরে ওই তরুণীবাদী হয়ে লৌহজং থানায় একটি মামলা করেন


এ ক্যটাগরির আরো খবর..