× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশের ইফতার মাহফিল অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ২১ জুন, ২০১৭

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশের ইফতার মাহফিল মঙ্গলবার চন্দ্রগঞ্জ থানা শহরের রাজমুকুট কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ সমাজের নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুরের অতিঃ পুলিশ সুপার অনির্বান চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রবীন রাজনীতিবিদ আলহাজ্ব এম আলাউদ্দিন, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) পংকজ কুমার দেব, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ্ নেওয়াজ, চন্দ্রগঞ্জ থানার ওসি মো. মোক্তার হোসেন।

এ সময় উল্লেখযোগ্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহিম, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আহসানুল কবির রিপন, ইউপি চেয়ারম্যান সামছুল আলম বাবুল, ইউপি চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান, গোলজার মোহাম্মদ, চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি কাজী মোস্তফা কাজল প্রমুখ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন, মান্দারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ মো. মাহবুুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..