× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

মাগুরায় ইমামের হাতে স্ত্রী খুন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ জুন, ২০১৭

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা সদর উপজেলার পশ্চিম বাড়িয়ালা গ্রামে সোমবার রাতে ইমামের ছুরীকাঘাতে স্ত্রী আছিয়া খাতুন (২৫) খুনের ঘটনা ঘটেছে। ঢাকায় নেওয়ার পথে গতকাল মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সদর উপজেলার পশ্চিশ বাড়িয়ালা গ্রামে শ্বশুর মুকুল মুন্সির বাড়িতে থেকে পাশ্ববর্তী লক্ষীকোল মসজিদে ইমামতি করতেন একই উপজেলার বেরইল পলিতা গ্রামের আনোয়ার হোসেন। এক কন্যা সন্তানের জননী স্ত্রী আছিয়া খাতুনকে ছোটখাট বিষয় নিয়ে প্রায়ই নানাভাবে নির্যাতন করতেন। যা চরম পর্যায়ে পৌছালে সম্প্রতি আছিয়া খাতুন স্বামী আনোয়ার হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা করেন।

মামলা দায়েরের পর থেকে শ্বশুরবাড়ি ছেড়ে তিনি কর্মস্থল লক্ষীকোল মসজিদের পাশে বসবাস শুরু করেন। এর এক পর্যায়ে গতকাল সোমবার রাত সাড়ে ৯ টার দিকে পশ্চিম বাড়িয়ালা গ্রামে শ্বশুর বাড়িতে এসে স্ত্রী আছিয়াকে ছুকিাঘাত করে পালিয়ে যান। রক্তাত্ব অবস্থায় তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতাল পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও সর্বশেষ ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার সকাল ৬ টার দিকে তার মৃত্যু হয়। লাশের ময়না তদন্ত শেষে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজহারুল হক জানান, যৌতুকের দাবীসহ বাবা, ভাইয়ের সাথে কথা বলার মত ছোটখাট অজুহাতে ইমাম আনোয়ার স্ত্রীর উপর নির্যাত করতেন। যেহেতু তাদের একটি সন্তান আছে সে কারনে সংসার টিকিয়ে রাখার স্বার্থে তিনি একাধিক শালিস করে তাদের বিবাদ মিটিয়ে দিয়েছেন।

 


এ ক্যটাগরির আরো খবর..