× Banner
সর্বশেষ
শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর প্রাচীন বাংলা শাসনের ইতিহাস শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬

লাশ মিলল নিখোঁজ ৭ মার্কিন নাবিকের

admin
হালনাগাদ: রবিবার, ১৮ জুন, ২০১৭

নিউজ ডেস্ক: খোঁজ মিলল সংঘর্ষে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস ফিটৎগেরাল্ডের নিখোঁজ সাত নাবিকের। রণতরীর ক্ষতিগ্রস্ত অংশের ভেতরে তাঁদের মৃত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় সময় রোববার রণতরীটি জাপানের একটি নৌঘাঁটিতে ফেরার পর ওই সাত নাবিকের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

এর আগে শুক্রবার জাপানের ইয়োকোসুকায় প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ফিলিপাইনের একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে সংঘর্ষ হয় মার্কিন রণতরী ইউএসএস ফিটৎগেরাল্ডের। এ সময় নিখোঁজ হন ওই সাতনাবিক। এ ছাড়া আহত হন একজন কমান্ডিং অফিসারসহ চারজন।

নিহতদের লাশ ইয়োকোসুকায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর একটি হাসপাতালে নেওয়া হয়েছে।মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়, নিহতদের পরিবারকে জানানো হয়েছে এবং এ দুঃসময়ে তাঁদের যথাযথ সাহায্য করা হচ্ছে। শিগগিরই নিহত সাত নাবিকের নাম জানানো হবে।

জাপানের কোস্টগার্ডের বরাত দিয়ে সিএনএন জানায়, দেশটির উপকূলীয় শহর ইয়োকোসুকার ৫৬ নটিক্যাল মাইল দূরে প্রশান্ত মহাসাগরে দুটি জাহাজের মধ্যেসংঘর্ষ হয়। মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা সিএনএনকে জানান, দুর্ঘটনার পর জাহাজটি পানিতে তলিয়ে যাচ্ছিল। কিন্তু জাহাজেরনাবিকরা পানি সেচে এটাকে স্থিতিশীল রাখার চেষ্টা করেন। দুর্ঘটনায় আহত চারজনের সহায়তায় এগিয়ে আসে জাপানের কোস্টগার্ডের একটি হেলিকপ্টার।মার্কিন রণতরীর সঙ্গে সংঘর্ষে জড়ানো ফিলিপাইনের জাহাজটির নাম এসিএক্স ক্রিস্টাল।

জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্রাফিক ডটকম জানিয়েছে, এসিএক্স ক্রিস্টাল জাহাজের ওজন ২৯ হাজার ৬০ টন।সংঘর্ষে ফিলিপাইনের জাহাজটিও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..