× Banner
সর্বশেষ
রূপপুরের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হচ্ছে আজ নিষেধাজ্ঞার চাপেও চাবাহার ধরে রাখতে ভারতের কৌশলী আইনি পদক্ষেপ তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান আজ ২৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ বৈশাখ মঙ্গলবার (২৮ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী

এনজিওর ঋণ ও স্ত্রী চলে যাওয়ায় স্বামীর আত্মহত্যা

admin
হালনাগাদ: সোমবার, ১২ জুন, ২০১৭

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় এনজিওর ঋণ ও স্ত্রী চলে যাওয়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে স্বামী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল প্রেরন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের রামকান্ত জয়ধরের ছেলে রনজিত জয়ধর পরিবারসহ ৬ বছর পুর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্ম গ্রহনের পরে তার নাম রাখেন আবুল কালাম। কালামের পরিবার বিভিন্ন এনজিওসহ বিভিন্ন স্থানে প্রায় ৩লক্ষ টাকা ঋন করেছেন। এ ঋনের টাকা নিয়ে প্রায়ই স্ত্রী আমেনা বেগমের সাথে স্বামী কালামের ঝগড়া হত। এ কারনে তিনদিন পূর্বে স্ত্রী আমেনা বেগম স্বামীকে না জানিয়ে বাড়ি থেকে ঢাকায় চলে যায়।

এনজিওর ঋণ ও স্ত্রী চলে যাওয়ার অভিমানে স্বামী কালাম শনিবার দুপুরে গলায় রশিদিয়ে আত্মহত্যা করে। পুলিশকে সংবাদ দিলে পুলিশ শনিবার রাতে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গতকাল রোববার সকালে লাশের ময়নাতদন্তের জন্য বরিশাল প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..