× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী

ঝিনাইদহে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে আহত-১০

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ মে, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২৬ মে’২০১৭: ঝিনাইদহ সদর উপজেলার আঠারোমাইল এলাকায় বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ১০ জন আহত হয়েছে।

আহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকার রবিউল ইসলাম (৩৩), রাউতাইল এলাকার উত্তম কুন্ডু (৫০), কৃষ্ণ কুন্ডু (৪৭), দোগাছি গ্রামের তিতাস (২২), বাগমারা এলাকার সোহাগ হোসেন (১৮), হরিণাকুন্ডু উপজেলার মিলন হোসেন (২২), বিকাশ কুমার (৩৫) ও চুয়াডাঙ্গা জেলার বড়সলুয়া গ্রামের খোরশেদ আলী (৩৮), লাল মিয়া (৫০)সহ ১০ জন।

ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, সকালে চুয়াডাঙ্গা থেকে একটি যাত্রবাহী বাস ঝিনাইদহে আসছিল। পথে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের আঠারো মাইল এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে কমপক্ষে ১০ জন আহত হয়।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগীতায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।


এ ক্যটাগরির আরো খবর..