× Banner
সর্বশেষ
জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব এআইভিত্তিক ডেটা বিশ্লেষণে বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করবে সরকার জাপানের সহযোগিতায় ১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি জাতীয় স্বার্থ সুরক্ষায় স্বচ্ছ কার্বন মার্কেট গঠনের আহ্বান দেশে টেক্সটাইল ও পাট খাতে বৃহৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ

মেহেরপুরে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্ত

admin
হালনাগাদ: বুধবার, ২৪ মে, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর  (২৫-০৫-১৭): মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিন ব্যাপী ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্ত করা হয়েছে।

আজ বুধবার বিকালে  বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপ্ত করার আগে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান । বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, সহকারী কমিশনার পাঠান সাইদুজ্জামান, মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধন শিক্ষক কাজী আনিসুজ্জামান ।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মঝে পুরস্কার বিতরন করা হয় ।


এ ক্যটাগরির আরো খবর..