× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

ঝিকরগাছায় বাস্তহারালীগ নেতা খুন

admin
হালনাগাদ: সোমবার, ২২ মে, ২০১৭

ঝিকরগাছা (যশোর)॥ যশোরের ঝিকরগাছায় উপজেলা বাস্তহারালীগের সভাপতি ফিরোজ আহম্মেদ (৩৫) খুন হয়েছেন। পরকীয়া প্রেমের জেরধরে ঘটনাটি ঘটেছে রোবাবার রাতে উপজেলার বারবাকপুর গ্রামে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ পারুল বেগম (৪০) কে জিজ্ঞাসাবাদের জন্য হেপাজতে নিয়েছে। পারুল বেগমের এইচএসসি পড়–য়া একমাত্র ছেলে আরাফাত হোসেন অন্তর ঘটনার পর পালিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, বারবারপুর গ্রামের মালেশিয়া প্রবাসী মোশারেফ হোসেন মুসার স্ত্রী পারুল বেগমের সাথে পাশ্ববর্তী পঞ্চনগর গ্রামের মৃত-হেমায়েত আলী ছেলে ফিরোজ আহম্মেদ এর অবৈধ সম্পর্ক গড়ে উঠে। অবৈধ সম্পর্কের জের ধরে রোববার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ফিরোজ আহম্মেদ প্রবাসীর স্ত্রী পারুল বেগমের বাড়ির ছাদে অনৈতিক কাজে লিপ্ত হয়।

এসময় পারুল বেগমের ছেলে আরাফাত হোসেন অন্তর ঘটনা জানতে পেরে ধারালো দা দিয়ে ফিরোজ আহম্মেদকে এলোপাতাড়ী কুপিয়ে মারাত্বক জখম করে। স্থানীয়রা তাকে মূমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..