× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

মেহেরপুরে ৭ দিনব্যাপি নাট্যকলা বিষয়ক কর্মশালার উদ্বোধন

admin
হালনাগাদ: রবিবার, ২১ মে, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুর (২০-০৫-১৭)ঃ  মেহেরপুরে ৭ দিনব্যাপি নাট্যকলা বিষয়ক প্রশিক্ষণ কর্মাশালার উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার বিকেল তিনটার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নাট্যকলা বিষয়ক প্রশিক্ষণ কর্মাশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ। কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক সামিউন জাহান দোলা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার তানভীর আহম্মেদ, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান। সঞ্চালনা করেন অরনি থিয়েটারের সভাপতি নিশান সাবের। জেলার বিভিন্ন সাংস্কৃতিকগোষ্ঠির ৫৩ জন নাট্যকর্মী ওই প্রশিক্ষণে অংশ নিচ্ছে। প্রশিক্ষন চলবে আগামী ২৭ মে পর্যন্ত ।


এ ক্যটাগরির আরো খবর..