× Banner
সর্বশেষ
জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার

মেহেরপুরে মাধ্যমিক পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

admin
হালনাগাদ: রবিবার, ১৪ মে, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (১৩-০৫-১৭) : মেহেরপুর জেলায় মাধ্যমিক (এস.এস.সি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল শনিবার সকাল ১০টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে মেহেরপুর ছাত্র উন্নয়ন সংঘের (মেসডা) আয়োজনে ২০১৭ সালের জিপিএ প্রাপ্ত ১৪০ জন ছাত্র-ছাত্রীকে  সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মেহেরপুর জেলার বিভিন্ন মাধ্যামিক বিদ্যালয়ের জিপিএ ৫ পাওয়া ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল। ক্রেষ্ট তুলে দেন সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক  ফরহাদ হোসেন  ও বিশেষ অতিথি মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ।

এ সময় সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষার মান উন্নয়নের আমরা বদ্ধপরিকর। শিক্ষিত জাতি তৈরি করতে হলে আগামী দিনগুলির জন্য এখনি প্রস্তুতি নিতে হবে। আজকের মত আগামীতেও ভালো ফলাফল করে মেহেরপুর জেলার নাম উজ্বল করতে হবে। আমাদের দৃঢ় বিশ্বাস জেলার ছাত্র-ছাত্রীরা ভালো ফলাফল করতে পারবে। নিজেদের যোগ্য তৈরি করে ভবিষ্যতে এই দেশ পরিচালনার দায়ীত্ব নিতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, ভালো ফলাফলের মাধ্যমে দেশের ভালো প্রতিষ্ঠানে ভর্তির একটি সুযোগ পাওয়া যায়। আগামীতে দেশ পরিচালনায় যোগ্য মানুষ হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, বাল্যবিবাহ যাতে না হয় সেদিকে সর্তক থাকতে হবে। এ জন্য বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ফাতেমা ফারজানা নির্জনা নিজের অভিব্যাক্তি প্রকাশ করে আগামী দিনগুলোতে ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করে।

মেহেরপুর ছাত্র উন্নয়নের সংঘের সংর্বধনা উদ্যাপন কমিটির আহবায়ক জাকিরুল ইসলামের সভাপত্তিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক  ফরহাদ হোসেন । বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ, জেলা শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র গোলদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক ননী গোপাল ভট্টাচার্য, জোড়পুকরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী, মেসডার উদ্যাপন কমিটির প্রধান সম্বনয়ক ডঃ জুয়েল রানা, যুগ্ন আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব জারাফাত ইসলাম প্রমুখ।

ব্যবস্থাপনায় ছিলেন অ্যাড. সাইফুল ইসলাম, মফিজুর রহমান, শেফালী খাতুন সুমি, সুমন আলী, আক্তারুজ্জামান আক্তার, হাসানুজ্জামান মিলন, মুকুল হোসেন, আল জাবিদ শান্ত, রাফি, আসিফ হাসান,মিজানসহ মেসডার সদস্যবৃন্দরা। সহযোগীতায় ছিলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এবং বকুল রাজ ফ্যাশন।


এ ক্যটাগরির আরো খবর..