× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী মেঘনার ভাঙনে অনেক মানুষ নিঃস্ব,৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের – পানিসম্পদ মন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ৫০ ঘণ্টা শ্যামনগরে খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান; প্রধান অতিথি জাহান্দার আলী জাহান এমপি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি মার্সেল স্মার্ট অফারে ফ্রিজ কিনে ডিপ ফ্রিজ উপহার পেলেন ক্রেতা সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতির শহর

admin
হালনাগাদ: শনিবার, ১৩ মে, ২০১৭

নিউজ ডেস্কঃ বিশ্বের ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে প্রথম স্থান পেয়েছে ঢাকা। অর্থাৎ বিশ্বের সবচেয়ে ঘনবসতির শহর ঢাকা। জাতিসংঘের তথ্যমতে, এই শহরে প্রতি বর্গকিলোমিটারে ৪৪ হাজার ৫০০ জন মানুষ বাস করে।

জাতিসংঘের বসতিসংক্রান্ত তথ্যের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ঘনবসতি শহরগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই, তৃতীয় কলম্বিয়ার মেডেলিন আর চতুর্থ অবস্থানে ফিলিপাইনের ম্যানিলা। এই তথ্যে প্রশাসনিক শহরের পাশাপাশি শহরতলীও গণনা করা হয়েছে।

তবে জাতিসংঘের সংখ্যাতাত্ত্বিক ইয়ারবুকে শুধু প্রশাসনিক শহরকেই গণ্য করা হয়ে থাকে। সেই হিসেবে ম্যানিলাই বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। এরপর রয়েছে ফ্রান্সের প্যারিস শহর।

বিভিন্ন দেশের জাতীয় আদমশুমারি তথ্যের ভিত্তিতে জাতিসংঘ আবাসন সংক্রান্ত প্রতিবেদন তৈরি করা হয়।

চাকরিসহ বিভিন্ন কারণে প্রতিদিনই বিভিন্ন শহর থেকে বাজধানী ঢাকায় আসছে অনেকেই। তাই দিন দিন এই শহরে মানুষের সংখ্যা বাড়ছে। ঘনবসতির কারণে ঢাকার রাস্তার প্রায় সময়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


এ ক্যটাগরির আরো খবর..