× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

৫৪ আরোহী নিয়ে ইন্দোনেশীয় বিমান নিখোঁজ

admin
হালনাগাদ: রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

আন্তর্জাতিক ডেস্কঃ ৫৪ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ রয়েছে। পূর্ব পাপুয়া অঞ্চলে রবিবার স্থানীয় সময় দুপুর ২টা ৫৫ মিনিটে বিমানটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ করা সম্ভব হয়। খবর রয়টার্স ও আলজাজিরার।

দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসারনাস) জানিয়েছে, ত্রিগানা এয়ার সার্ভিসের এটিআর-৪২ বিমানটিতে ৪৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, দুই শিশু, তিন নবজাতক ও পাঁচজন ক্রু রয়েছে। বিমানটি জয়পুরার সেন্তানি বিমানবন্দর থেকে পাপুয়া প্রদেশের রাজধানী ওকসিবিলের মধ্যে চলাচল করে থাকে। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র জুলিয়াস বারাতা জানিয়েছেন, ‘বিমানটিতে আসলে কি ঘটেছে তা আমরা জানি না। আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছি। তিনি আরও বলেন, ‘বর্তমানে আবহাওয়া খুব খারাপ। আকাশ বেশ অন্ধকার ও মেঘাচ্ছন্ন। এটা অনুসন্ধানের অনুকূল পরিবেশ নয়। অঞ্চলটিও পর্বতময়।

গত বছরের ডিসেম্বরে ইন্দোনেশিয়ার সুরাবিয়া থেকে সিঙ্গাপুরগামী এয়ারএশিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানটিতে থাকা ১৬২ আরোহীর সবাই মারা যায়। চলতি বছরের জুলাইয়ে দেশটিতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৩০ জনেরও বেশি লোক নিহত হয়।


এ ক্যটাগরির আরো খবর..