× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শার্শায় আওয়ামীলীগের আভ্যন্তরীন দ্বন্দের জের ধরে মেহমানদের খাবার ফেলে দেওয়ায় ফুসে উঠেছে নেতাকর্মীরা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ মে, ২০১৭

মোঃমাসুদুর রহমান শেখ,শার্শা বেনাপোল প্রতিনিধি:আওয়ামীলীগের আভ্যান্তরীন কোন্দলের কারনে শার্শার জামতলা গ্রামের আওয়ামীলীগের সদস্য মোস্তাব আলীর বাড়ির খাবার ফেলে দিয়েছে বাগআাঁচড়া ইউপি চেয়রম্যান ইলিয়াছ কবির বকুলের সন্ত্রাসী বাহীনি।

আজ মঙ্গলবার বেলা ১ টার সময় খাবার ফেলে দেওয়ায় ফুসে উঠেছে আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনগুলো।

এলকাবাসি জানান, শার্শা উপজেলা আওয়ামীলীগের সদস্য মো: মোস্তাব আলীর বাড়িতে যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌরমেয়র আশরাফুল আলম লিটন সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের নিমন্ত্রন ছিল। বেনাপোল শার্শা থেকে নেতৃবৃন্দ বাগআঁচড়া সাতমাইল এলকার জামতলা মোস্তাব আলীর বাড়িতে রওনা হন। মোস্তাব আলীর বাড়িতে যাওয়ার আগে বেলা সাড়ে ১২ টার সময় নেতাকর্মীরা বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউর রহমানের সাথে গাড়ি বহর নিয়ে  সাক্ষাত করতে যান।

এসময় মোস্তাব আলীর বাড়ি থেকে খবর আসে বাগআঁচড়া চেয়রম্যান ইলিয়াছ কবির বকুলের পোষ্যবাহিনী মোস্তাব আলীর বাড়ির খাবার ফেলে দেয় এবং তাকে মারার জন্য ধাওয়া করে। তবে সে পালিয়ে রেহাই পায়। সুত্র জানায় মোস্তাব আলীর বাড়ি ঢোকার প্রবেশ পথে ইলিয়াছ কবির বকুলের কিছু মহিলা সদস্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম লিটনের গাড়ি বহরকে  বাধা দেওয়ার জন্য পথ আটকিয়ে কিছু দেশীয় লাঠি সোঠা নিয়ে দাঁড়িয়ে থাকে।

এব্যপারে বাগআঁচড়া ইউনয়িন চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন সম্প্রতি বেনাপোল খুলনা কোলকাতা মৈত্রী ট্রেন উদ্বোধনের দিন তাকে সহ তার এলাকার সফরসঙ্গীদের বেনাপোলে অপদস্ত করা হয়। এর জের ধরে এলাকার কিছু লোক তাদের মোস্তাব আলীর বাড়ি প্রবেশ করতে বাধা সৃষ্টি করে।

এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ ফাড়ির ইনচার্জ জিয়াউর রহমান বলেন বড় কোন দুর্ঘটনা ঘটে নাই। তবে পুর্বশত্রুতার জের ধরে বাধা দেওয়ার চেষ্টা করার খবর তার কাছে আসে।

এ ধরনের ন্যাক্কার জনক ঘটনার তীব্রনিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জেলা আওয়ামীলগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম লিটনের সফর সঙ্গী যশোর জেলা আওয়ামীলীগের সিনিয়ার সদস্য আব্দুল মান্নান মিন্নু, উপজেলা আওয়ামীলীগ নেতা শহিদুল আলম, ইলিয়াছ আযম, আজিবার রহমান খোদাবক্স আওয়ামীলীগের উপজেলা সভানেত্রী আমেনা বেগম, বেনাপোল পৌরকাউন্সিলার রাশেদ আলী যশোর জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..