× Banner
সর্বশেষ
শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর প্রাচীন বাংলা শাসনের ইতিহাস শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬

জামিন পেলেন মেয়র সাক্কু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ   কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) , ম জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তির মামলায় জামিন পেয়েছেন।

আজ  মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এক কোটি ১২ লাখ ৪০ হাজার টাকার তথ্য গোপন এবং চার কোটি ৫৮ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে বিএনপির এই মেয়রের বিরুদ্ধে মামলা হয়।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৭ জানুয়ারি রাজধানীর রমনা থানায় সাক্কুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা করে। পরে ২০১৬ সালের নভেম্বরে সাক্কুকে অভিযুক্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

গত ৩০ মার্চ কুমিল্লা সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু। টানা দ্বিতীয়বারের মতো মেয়রের দায়িত্ব নেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..