× Banner
সর্বশেষ
টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী

পরামর্শ থাকলে তা লিখিত বা ই-মেইলে জানানোর জন্য হাওরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন-অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী

admin
হালনাগাদ: সোমবার, ৮ মে, ২০১৭

জাহাঙ্গীর আলম ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: একাত্তরের পর হাওরে এতবড় দুর্যোগ দেখা দেয়নি। হাওরের ফসল নিয়ে জুয়াখেলা বন্ধ করতে হবে। ফসলরক্ষা বাঁধ নিয়ে আমাদের আরো আগেই সজাগ হওয়া উচিত ছিল,তাহলে ক্ষয় ক্ষতির পরিমাণ কম হতো,এখন সবাই সজাগ হয়েছে। কেন এমন দুর্যোগ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতি, গাফিলতি বা ধীরগতি হয়েছে কিনা,হলে এর জন্য দায়ী কারা বিষয়টি চিহ্নিত করা হবে।

বাঁধ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কারো কোন অভিযোগ,পরামর্শ থাকলে তা লিখিত বা ই-মেইলে জানানোর জন্য হাওরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা দোষি নয়,যারা অপরাধী তাদেরকে অবশ্যই তদন্তের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসা হবে। সোমবার দুপুর ২টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদেও পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড.মোহাম্মদ আলী খান এসব কথা বলেন। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ওই তদন্ত টিম। এর আগে রোববার রাতে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে স্থানীয় সুধীজনদের সঙ্গে সভার মধ্য দিয়ে কাজ শুরু করেন চার সদস্যের এই কমিটি।

সভায় পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) খলিলুর রহমান, পাউবোর (পানি উন্নয়ন বোর্ড) চিফ মনিটরিং কর্মকতা কাজী তোফায়েল হোসেন,মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মন্টু কুমার বিশ্বাস, সুনামগঞ্জের জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট,পৌর মেয়র আয়ূব বখত জগলুল, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম,পুলিশ সুপার বরকতুল্লাহ খান প্রমুখসহ সুধীজনরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন,পিপি ড. খায়রুল কবির রোমেন,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হক,সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির,সাংবাদিক পংকজ দে,সাংবাদিক ও মানবাধিকারকর্মী আল-হেলাল,সেলিম আহমদ তালুকদার প্রমুখ। এসময় বক্তরাগন সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলের ফসলহানির ঘটনায় স্বচ্ছ তদন্তের মাধ্যমে দুর্নীতির সঙ্গে জড়িত ঠিকাদার-ভাগীদার ও পিআইসি সভাপতি-সম্পাদকদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানান। হাওরে ফসলডুবির ঘটনা তদন্তে পানিসম্পদ মন্ত্রণালয়ের গঠিত চার সদস্য বিশিষ্ট কমিটি গতকাল রোবার সুনামগঞ্জে এসে কাজ শুরু করেছে। আগামীকাল মঙ্গলবার পর্যন্ত তথ্য সংগ্রহে কাজ করবে এই প্রতিনিধি দল।


এ ক্যটাগরির আরো খবর..