× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

মাগুরায় নেশাগ্রস্ত স্বামীর হাতে স্ত্রী খুন

admin
হালনাগাদ: রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

মাগুরা প্রতিনিধি : মাগুরায়  নেশাগ্রস্ত পাষন্ড স্বামীর হাতে আজ রবিবার বিকালে  রেশমা খাতুন (২৫ ) নামে এক গৃহবধূ  খুন হয়েছে । ঘটনাটি ঘটেছে মাগুরা সদরের দেড়–য়া গ্রামের খালপাড়ায় । নিহত রেশমা খাতুন দেড়–য়া গ্রামের মৃত ইয়াদ আলী শেখের মেয়ে । এ ঘটনায় পুলিশ নেশাগ্রস্ত  স্বামী আলম ফকিরকে গ্রেফতার করেছে স্বামী।

নিহতের বোন জোসনা খাতুন জানান , সদরের আলীধানী গ্রামের  মোগবুল ফকিরের ছেলে আলম ফকিরের  সাথে ৭-৮ বছর আমার বোনের  বিয়ে হয়  । বিয়ের পর সংসারে আর্থিক অনাটন দেখা দিলে আমার বোন একটি মিলে শ্রমিকের কাজ করত । তার স্বামী  আলম খুব নেশাগ্রস্ত হওয়ায় বিয়ের পর আমার বোনের উপর টাকার জন্য  নানাভাবে নির্যাতন করত । সে বাড়ি  এসে তার নানা রকম নির্যাতন করে  কাছ থেকে প্রায়ই টাকা নিয়ে নেশা করত । এরই সূত্র ধরে রবিবার বিকালে আলম বাড়ি এসে নেশা করার জন্য টাকা চায় কিন্তু রেশমা টাকা দিতে অস্বীকৃতি জানালে সে তার উপর নির্যাতন চালায় । এক পর্যায়ে সে রেশমার গলা টিপে হত্যা  করে  ঘরের ভিতর লাশ ঝুলিয়ে রেখে তার সাত বছরের ছেলে কে নিয়ে পালিয়ে যায় । পরে আমরা দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে পুলিশ কে খবর দেয় ।

এলাকার প্রতিবেশী রবিউল ইসলাম জানান , আলম ফকির একজন নেশাগ্রস্ত লোক । সে প্রায়ই রেশমার উপর নানা ধরনের অত্যাচার করত । আমরা জেনেছি ,তার নামে কুষ্টিয়া থানায় ডাকাতি মামলা ছিল এবং এ মামলায় সে জেলও খেটেছে ।

সদর থানার ওসি আছাদুজ্জামান জানান , আমি ঘটনাটি শুনে সাথে সাথে ঔ এলাকা পরিদর্শন করেছি । খুনের আসামী আলম ফকির কে পুলিশ তার বাড়ি আলীধানী থেকে গ্রেফতার করেছে । থানায় এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে ।


এ ক্যটাগরির আরো খবর..