× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে কোটি টাকার পন্য পাচারকালে ১৮৪ প্যাকেজ ফেব্রিকস আটক

admin
হালনাগাদ: বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭

এম,এ,জলিল শার্শা বেনাপোল প্রতিনিধি:বেনাপোল ক্ষাঁকি দিয়ে কোটি টাকার পন্য পাচার কালে কাষ্টমস গোয়েন্দাদের হাতে আটক হওয়ার পর বিশেষ ব্যাবস্থায় অর্ধ কোটি টাকার মালামাল পাচার হয়ে গেলেও ও  স্পেশাল এ্যাসেসমেন্ট কমিটি  (স্যাগ)  এর প্রচেষ্টায়  অর্ধ কোটি টাকার মালাামাল বন্দরে আটক রয়েছে।

তথ্যানুস্ধানে জানা গেছে, বেনাপোলে একটি অসাধু সি এন্ড এফ এজেন্ট ব্যবসায়ী মেসার্স বাংলাদেশ লজিষ্ট্রিক প্রাঃ লিমিটেড এর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে কোটি টাকার মালামাল নিয়ে যাওয়ার প্রাক্কালে কাষ্টমস গোয়েন্দা সংস্থাকে ম্যানেজ করে একটি পন্য চালান খালাস নিয়ে যেতে সক্ষম হলেও  স্পেশাল এ্যাসেসমেন্ট কমিটি  (স্যাগ) এর কর্মকর্তাদের নজরে এলে খালাস প্রাক্কালে অপর পন্য চালানটি খালাসের সময় আটক হয়।

গত ৪/৪/২০১৭ ইং তারিখে মেনিফেষ্ট নং  ১৭৩৩৯/১ ও ১৭৪০১/১ এর মাধ্যমে ঢাকার আমদানী কারক সাদ্দাম ফেব্রিকস এর নামে ১৬৮ প্যাকেজ ও ১৮৪ প্যাকেজ  সিনথেটিক ফেব্রিকস আমদানী করে।  জানা গেছে, উক্ত পন্য চালানটিতে মিথ্যা ঘোষনা দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অতিরিক্ত পন্য নিয়ে যাচ্ছিলো ।

এমন খবরের ভিত্তিতে স্যাগ এর কর্মকর্তারা বন্দরের ২৮ নং শেডে হাজির হয়ে মালামালে গরমিল পেয়ে মালামাল আটক করে। এ ব্যাপারে সিএন্ড এফ  মালিক ডাবলু ও সিদ্দিক বড় অংঙ্কের টাকার মিশন নিয়ে মালামাল খালাস নেয়ার চেষ্টা চালায়, বিষয়টি কাষ্টমস কমিশনার শওকাত হোসেনের  দৃষ্টিতে এলে সি এন্ড এফ এজেন্ট মালিক দ্বয়ের সে চেষ্টা ব্যর্থ হয়।

শুল্ক ফাঁকির ঘটনা জানতে চাইলে বেনাপোল কাষ্টমস হাউজের কমিশনার শওকাত হোসেন বলেন মালামালে বিষয়ে সমস্যা আছে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। অপরদিকে কাষ্টমস স্যাগ সহকারী কমিশনার নুরুল বাসিদ এর কছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথ কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

তথ্যানুসন্ধানে আরও জানা যায় যে সি এন্ড এফ এজেন্টের কর্মচারী থেকে মালিক বনে যাওয়া ডাবলু ও সিদ্দিক দির্ঘদিন ধরে বন্দরের  গুদাম কর্মকর্তাদের  ম্যানেজ করে একটি কাষ্টমস কর্মকর্তাদের চোখ ফাাঁকি দিয়ে একটি পন্য তদন্ত করিয়ে অনুরুপ পরিমান প্যাকেজ দেখিয়ে মুল্যবান পন্য সামগ্রী পাচার করেনিয়ে যাচ্ছে।

বেনাপোল চেকপোষ্টের ওয়েটিং স্কেলে দায়িত্ব প্রাপ্ত ইব্রাহিম মালামাল প্রবেশের সময় ওজনে কম দেখিয়ে শুল্ক ফাঁকি দেয়ার সুযোগ করে দেয়ার ঘটনা ফাঁস হয়েছে।
এ ব্যাপারে বেনাপোল বন্দরের ২৮ নং শেড ইনচার্জ শফিকুল ইসলাম খবরটি প্রকাশ না করার জন্য অনুরোধ জানান।

এম,এ,জলিল


এ ক্যটাগরির আরো খবর..