× Banner
সর্বশেষ
কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শেষ হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’

মেহেরপুরে বাংলাভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin
হালনাগাদ: শনিবার, ১ এপ্রিল, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (৩১-০৩-১৭): নানা আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুরে পালিত হলো জনপ্রিয় বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের দ্বাদশ প্রতিষ্ঠা বার্ষিকী।

এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবে কেক কাটেন মেহেরপুর সরকারী মহিলা কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক নুরুল হক। সভাপতিত্ব করেন বাংলাভিশনের জেলা প্রতিনিধি আবু লায়েছ লাবলু। বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্ঠা তুহিন আরণ্য, কামরুজ্জামান খান, জিটিভি প্রতিনিধি ও মেহেরপুর নিউজ ২৪ ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি রফিক-উল আলম, সাংবাদিক জি.এফ মামুন লাকি। জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ এ সময় সেখানে উপস্থিত ছিলেন। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্যোক্তা শিহাব সৈকত। পরিচালনা করেন সংগঠনটির সভাপতি নাহিদুজ্জামান শাওন। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞানের বিভাগীয় প্রধান আহসান কবীর রানা।


এ ক্যটাগরির আরো খবর..