× Banner
সর্বশেষ
ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা

মুনতারীন মহলের গানের সিডি উদ্বোধনে তথ্যসচিব ও ডেনমার্কের রাষ্ট্রদূত

admin
হালনাগাদ: শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

সঙ্গীতশিল্পী মুনতারীন মহলের দু’টি একক গানের সিডি উদ্বোধন করেছেন তথ্যসচিব আবদুল মালেক ও বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি পিটারসেন।

রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল মিউজিক আয়োজিত এ অনুষ্ঠানে মুনতারীন মহলের কণ্ঠে নজরুল সঙ্গীতের অ্যালব্যাম ‘ভোরের ঝরা ফুল’ ও ফেলে আসা দিনের গান ‘স্মৃতি বসে মালা গাঁথে’ সিডি দু’টির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তথ্যসচিব আবদুল মালেক প্রধান অতিথি ও ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি পিটারসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তথ্যসচিব বলেন, ‘সঙ্গীত জীবনের অর্থ খুঁজতে সাহায্য করে, আমাদের প্রাণে প্রেরণা যোগায়। সুখ বা আনন্দ উভয় সময়েই সঙ্গীত আমাদের শ্রেষ্ঠ সাথী।’ নজরুল সঙ্গীত বাংলা গানের এক অমূল্য ভাণ্ডার, উল্লেখ করে তিনি বলেন, শিল্পী মুনতারীন মহলের কণ্ঠে চিরঞ্জীব নজরুল সঙ্গীত এক নতুন মাত্রা পেয়েছে।

রাষ্ট্রদূত উইনি বলেন, সঙ্গীতের কোনো সীমারেখা নেই, নেই দেশ-কাল-পাত্রের বিভেদ। সুন্দর সঙ্গীতের আবেদন বিশ্বময়। তিনি মুনতারীন মহলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তার দীর্ঘ সঙ্গীতজীবন কামনা করেন।

অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী ওস্তাদ অনিল কুমার সাহা, ইয়াসমিন মুশতারী, উল্কা হোসেন, রেবেকা সুলতানা, আকরামুল ইসলাম, বুলবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..